রাইফেল রোটি আওরাত

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

রাইফেল রোটি আওরাত

Manual6 Ad Code

রাহমান রা’আদ |

কথাসাহিত্যিক আনোয়ার পাশা’র ‘রাইফেল রোটি আওরাত’ পড়েছেন কিনা জানি না। পৃথিবীর ইতিহাসে আর কোন উপন্যাস এভাবে লেখা হয়েছিল বলে মনে হয় না। বইটা লেখা হয়েছিল ১৯৭১ সালের এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে অর্থাৎ লেখক সীমাহীন অনিশ্চয়তা এবং ভয়ঙ্কর সময়ের ভেতরে বসেই বইটা লিখেছিলেন। তিনি জানতেন তার পরিণতি কি। কিন্তু একবিন্দু ভয় পাননি তিনি। অকল্পনীয় দৃঢ়তায় উজ্জ্বল আশাবাদের গল্প শুনিয়ে গেছেন শেষ লাইন পর্যন্ত, তারপর হারিয়ে গেছেন কালিগোলা অন্ধকারে!

Manual1 Ad Code

আনোয়ার পাশা যেন অলৌকিক এক স্টাফ রিপোর্টারের মতন পা কি স্তা নী সেনাদের বীভৎস নির্যাতন, অত্যাচার আর বিভীষিকা তুলে এনেছেন নিপুণ বর্ণনায়, যে জেনোসাইড চালিয়েছে তারা আমাদের পূর্বপুরুষ স্বজাতি বাঙ্গালীদের উপর, যে অকল্পনীয় আতংক, ভয়, কষ্ট আর বেদনার প্রহর কেটেছে, তা সরাসরি তুলে এনেছেন তার চারপাশের নরকসম বাস্তবতা থেকে।

Manual1 Ad Code

উপন্যাসটা শেষ করবার পর মাস কয়েক পর আলবদর বাহিনীর হাতে নিখোঁজ হন তিনি। যেন তার উপন্যাসটা শেষ করবার অপেক্ষাতেই ছিল মহাকাল। উপন্যাসের শেষ লাইনটা পড়লে এক অলৌকিক অনুভূতি হয়, মনে হয় যেন আনোয়ার পাশা ত্রিকালজ্ঞের মতন মুক্তিযুদ্ধের শেষপ্রান্তে শত্রুমুক্ত স্বাধীন স্বদেশের দৃশ্যপট নিজ চোখে দেখে অমন অভূতপূর্ব আশাবাদ লিখে গেছিলেন!

Manual5 Ad Code

মুক্তিযুদ্ধকে অনুভব করতে শ্রেষ্ঠ উপন্যাস আমার কাছে রাইফেল রোটি আওরাত! ?

এ সংক্রান্ত আরও সংবাদ