টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা বাড়ানোর আহ্বান কৃষিমন্ত্রীর

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতা বাড়ানোর আহ্বান কৃষিমন্ত্রীর

Manual2 Ad Code

কলম্বো (শ্রীলংকা), ২০ ফেব্রুয়ারি ২০২৪ : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য দেশসমূহের মধ্যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি এ ব্যাপারে এফএও’র আরো সক্রিয় পদক্ষেপ কামনা করেছেন।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪) শ্রীলংকার রাজধানী কলম্বোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি৩৭) উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কৃষিমন্ত্রী বলেন, সদস্য দেশগুলোর বৈচিত্র্য বিবেচনায় নিয়ে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে এফএও’র সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন। বিশেষ করে, যেসব দেশে ফসলের উৎপাদনশীলতা কম, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি বেশি ঝুঁকিপূর্ণ, সারসহ কৃষি উপকরণে আমদানি নির্ভরতা, ফসলের
সংগ্রহ-উত্তর অপচয় বেশি, বাজারে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য বেশি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইনে পিছিয়ে আছে এবং শ্লথ ও কম যান্ত্রিকীকরণ-সেসব দেশে আরো বিস্তৃত সহযোগিতা প্রয়োজন।

Manual3 Ad Code

ড. আব্দুস শহীদ এমপি বলেন, জলবায়ু পরিবর্তন, কৃষি জমি হ্রাস ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। এছাড়া, দুর্বল বিপণন ব্যবস্থা এবং রপ্তানি বিধিনিষেধের মতো বিষয়গুলো খাদ্য নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আগেরবার ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার জন্য ‘বিশেষ তহবিল’ গঠনের যে প্রস্তাব দিয়েছিলেন, তা বাস্তবায়নে এফএও’র প্রতি আহ্বান জানান মন্ত্রী।

Manual1 Ad Code

চারদিনব্যাপী এফএওর চলমান আঞ্চলিক সম্মেলন শেষ হবে ২২ ফেব্রুয়ারি। সম্মেলনে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪০টির বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, এফএও’র মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এই আঞ্চলিক সম্মেলন আগের বার ২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজক ছিল।

এদিকে গতকাল সোমবার বিকালে মন্ত্রী এফএও’র মহাপরিচালক কিউ দোংয়ু এবং কমিটি অন ওয়ার্ল্ড ফুড সিকিউরিটির চেয়ারপার্সন ও রোমে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত নসিফো নাউস্কা জ্যান জেজিল এর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাহমুদুর রহমান এবং এফএও’র বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ