নতুন সদস্যদের বরণ করলো ডিআরইউ

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

নতুন সদস্যদের বরণ করলো ডিআরইউ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ নভেম্বর ২০২৪ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি এবছর ৩৯ জনকে অস্থায়ী সদস্যপদ দিয়েছে। এছাড়া গত বছর অস্থায়ী সদস্যপদ প্রাপ্ত ৩৯ জনকে স্থায়ী সদস্যপদ প্রদান করেছে।

Manual3 Ad Code

আজ শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪) সকাল ১১টায় ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এই সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মহি উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ