আগামী ২ জানুয়ারির মধ্যে এনআইডির ভুল সংশোধন করতে হবে

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

আগামী ২ জানুয়ারির মধ্যে এনআইডির ভুল সংশোধন করতে হবে

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২৪ : আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে হবে।

Manual3 Ad Code

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত আজ রবিবার (৮ ডিসেম্বর ২০২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে’।

Manual4 Ad Code