৩১ দফার পক্ষে জনমত গঠনে বান্দরবানে বিএনপি’র সমাবেশ

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

৩১ দফার পক্ষে জনমত গঠনে বান্দরবানে বিএনপি’র সমাবেশ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বান্দরবান, ১৪ ডিসেম্বর ২০২৪ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বান্দরবানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) বিকেলে বান্দরবান জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা স্কুল মাঠে বিএনপি’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা বিএনপি’র সভাপতি মাম্যা চিং।

Manual4 Ad Code

জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

Manual3 Ad Code

সদর উপজেলার ৬ নং জামছড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি অংচমং মারমা’র সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন তুষার, বিএনপি নেতা রিটল বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ছরোয়ার জামান ও সদস্য সচিব চনুমং মারমা প্রমুখ।

Manual6 Ad Code

জনসভায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
এ জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ