বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৮ মে ২০২৫ : বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।

Manual5 Ad Code

আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রেডক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৭তম জন্মবার্ষিকীতে দিবসটি উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেবেল অফিসার জানে আলম।
এর আগে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ব্রাঞ্চ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

Manual3 Ad Code

Manual2 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেডক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় “মানবতার পাশে, একসাথে”।
১৮২৮ সালের ৮ মে রেডক্রসের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের ১৯১টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয় দিবসটি।

এ সংক্রান্ত আরও সংবাদ