বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন গীতি ছন্দের কারিগর পারভেজ হাসান

প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৫

বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন গীতি ছন্দের কারিগর পারভেজ হাসান

Manual1 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ জুন ২০২৫ : লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসান এ বছর বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

সিলেট বেতার কেন্দ্র থেকে অভিনন্দনপত্র গ্রহণ করেছেন ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং রাষ্ট্রীয় এ সম্মান আজীবন ভোগ করবেন তিনি।

Manual2 Ad Code

এখন থেকে তিনি সিলেট বেতারসহ বাংলাদেশের যে কোনো বেতার কেন্দ্রে গানের কথা পাঠাতে পারবেন এবং সারাদেশের বেতার তালিকাভুক্ত শিল্পীরা তার গান গাইতে পারবেন। তিনি বিভিন্ন বিষয়ের উপর গান লিখে থাকেন।

লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসানের জন্ম ১৯৯২ সালের ৯ নভেম্বর মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামে। পিতার নাম আব্দুর রশিদ, মাতা রীনা বেগম। একভাই ও একবোনের মধ্যে তিনিই বড়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর একটা বড় ঝোঁক ছিল। ৬ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থাতেই কবিতা লিখতে শুরু করেন তিনি। তাঁর লেখা বহু কবিতা ও ছড়া বিভিন্ন পত্র-পত্রিকা ও লিটলম্যাগে প্রকাশিত হয়েছে। ২০০৯ সাল থেকে ছন্দে ছন্দে গান লেখা শুরু করেন তিনি। এ পর্যন্ত তার গানের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে গেছে।

সৃজনশীল এ গীতিকার দীর্ঘদিন সাংবাদিকতাও করেছেন। তিনি প্রজন্ম ট্রিবিউন, ডিপিসি বাংলা টিভি সহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও বর্তমানে তিনি মর্নিং পোস্টের জেলা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

শ্রীমঙ্গলের হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং সিলেটের এমসি কলেজ থেকে ভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন।

Manual2 Ad Code

ছোটবেলা থেকে অনেক সেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তার হাত ধরে অনেক সংগঠন গঠিত হয়েছে।

সৃজনশীল ও অদম্য মেধাবী কবি ও ছড়াকার পারভেজ হাসান এক প্রতিক্রিয়ায় দীর্ঘদিনের লেখা লেখির এ পর্যায় এসে গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হতে পেরে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন। সামনে বিটিভিতেও যেন তালিকাভুক্ত হতে পারেন সেজন্য সবার দোয়া কামনা করেছেন।

বহমুখী প্রতিভাধর, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসান বলেন, “এই ক্ষুদ্র জীবনে ছোট ছোট এসব প্রাপ্তি গুলো সামনে চলার পথকে আরও সুগম করে, উৎসাহিত করে এবং অদম্য গতিতে এগিয়ে যাবার প্রেরণা যোগায়।”

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা –

Manual5 Ad Code

বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় লিটলম্যাগ ‘পঙক্তি’র সম্পাদক ও প্রকাশক, গীতি ছন্দের কারিগর, সাংবাদিক, কবি ও ছড়াকার পারভেজ হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
তিনি বলেন, “গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় তোমাকে শুভেচ্ছা ও অভিনন্দন! তোমার এই সাফল্যে আমরা আনন্দিত এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
তিনি আরও বলেন, “তোমার এই অর্জন বাংলা গান এবং সঙ্গীতের জগতে তোমার অবদানকে আরও সমৃদ্ধ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমার লেখনীতে আরও নতুন গান সৃষ্টি হোক, যা শ্রোতাদের মনে জায়গা করে নেবে। তোমার সৃজনশীলতা বাংলা গানকে নতুন উচ্চতায় নিয়ে যাক।
আমি আশা করি, তুমি এই নতুন পথ চলায় সফল হবে এবং তোমার গান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।”

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ