সেই ছেলেটি

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫

সেই ছেলেটি

Manual7 Ad Code

মুনমুন আজাদ |

বাড়ি ফেরার পথে,
দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি
কোথায়, কেমন আছে?
জানতে ইচ্ছে করে।

Manual6 Ad Code

আজও কি তার পড়ে মনে?
নাকি হারিয়ে গেছে স্মৃতিগুলো
শতেক গল্পের ভিড়ে,
জানতে ইচ্ছে করে।

Manual1 Ad Code

স্নান মুখের চাপা হাসি
না বলা সেই গল্পকথা,
পাথর চাপা বুকের ভেতর?
জানতে ইচ্ছে করে।

তাকিয়ে দেখার মোহটুকু
দেয় যে উঁকি মনের কোণে,
সে কি এখন একলা ভীষণ?
জানতে ইচ্ছে করে।

Manual3 Ad Code

কেমন আছে পুরনো সেদিন?
ভীষণ শূন্য আমি বিহীন
বৃষ্টি ছাড়া মেঘের মতো,
জানতে ইচ্ছে করে।
#

Manual2 Ad Code

এলিফ্যান্ট রোড