শুভ জন্মদিন কবি সাকিরা পারভীন!

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫

শুভ জন্মদিন কবি সাকিরা পারভীন!

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ জুলাই ২০২৫ : বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কবি সাকিরা পারভীনের জন্মদিন আজ।

Manual2 Ad Code

সাকিরা পারভীনের জন্ম সাতক্ষীরার শ্যামনগরে। ১৯৭৭ সালের ৬ জুলাই জন্মগ্রহণ করেন তিনি। পড়ালেখা করেছেন ‘নাটক ও নাট্যতত্ত্ব’ (এমএ), ‘ফিল্ম অ্যান্ড মিডিয়া’য় (এমএ)। বাবা শেখ মাসুম আলী ও মা মাসুদা বেগমের দ্বিতীয় সন্তান তিনি। জীবনসঙ্গী লেখক মুম রহমান। বসবাস করেন ঢাকার বাসাবোতে।

মূলত তিনি কবিতাগ্রহের বাসিন্দা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে শিক্ষকতা করছেন। পাশাপাশি যুক্ত আছেন বাংলাদেশের অন্যতম বেসরকারি চ্যানেল আই-এর প্রযোজক হিসাবে। এর বাইরেও সাকিরা পোয়েট্রি প্লাটফর্ম নামে একটি কবিতা সংগঠন চালাচ্ছেন বন্ধু-কবি সাবের তাবাসসুম ও শাহনাজ নাসরীনকে নিয়ে।

প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ—

অমিলের স্বপ্নযাত্রা (২০০৩), শ্যামনগরের রাধা (২০১১), বৃষ্টির মাতলামি (২০১৪), নুন সত্য চিনি সত্য (রাখাল বালক, ২০১৫), প্রেমের কবিতা (২০১৬), ছড়ানো ছিটানো মন (২০১৭), এক রাত্রির কবিতা (২০১৮), কাঠপাখি ও দহনকাল (২০২০), দরজায় মিশ্র ভৈরবী (২০২০), চড়ুইফুল (২০২১), এক মুঠো কপূর (২০২২), নগ্ন সেতার (২০২৩), তুমিও ঠিক আমার নও (২০২৩), বত্রিশমঙ্গল (২০২৪), অচিন অহুঁ (২০২৫)।

পুরস্কার ও সম্মাননা

Manual1 Ad Code

প্রথম গ্রন্থ ‘অমিলের স্বপ্নযাত্রা’র জন্য ২০০২ সালে অর্জন করেন ‘কাগজ তরুণ সাহিত্য পুরস্কার’। এই পুরস্কারের আওতায় অর্থমূল্য ছাড়াও তার পাণ্ডুলিপি প্রকাশিত হয় কাগজ প্রকাশন থেকে।
‘বৃষ্টির মাতলামি’র জন্য ২০১৪ সালে পান ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার। ২০১৫ সালে অর্জন করেন ‘সাতক্ষীরা কবিতা পরিষদ পুরস্কার’।

Manual3 Ad Code

জন্মদিনে কবির দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি ।
#

Manual4 Ad Code