রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার, ২৪ জুলাই ২০২৫ : প্রগতিশীল রাজনীতিবিদ ও ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী’র বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার চতুর্থ মৃত্যুবার্ষিকী কাল।

Manual3 Ad Code

তিনি ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক বাঁচাও–হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য ছিলেন।

Manual7 Ad Code

২০২১ সালের ২৪ জুলাই দিবাগত রাত (২৫ জুলাই ২০২১) পৌনে ১টায় সিলেটের আল-হারামাইন হাসপাতালে ৭৮ বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

২০২১ সালে ২৫ জুলাই প্রথম নামাজে জানাজা মৌলভীবাজার শহরের কোট জামে মসজিদে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের নিজ বাড়ী ভুকশিমইলে বাদ আসর অনুষ্ঠিত হয়। এর আগে সোয়া ১২টায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো: মেহেদী হাসান, সদরের উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Manual5 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ