কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন করলেন মৌলভীবাজারের পুলিশ সুপার

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন করলেন মৌলভীবাজারের পুলিশ সুপার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৭ ডিসেম্বর ২০২৫ : মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন কুলাউড়া সার্কেল অফিস পরিদর্শন করেছেন।

Manual7 Ad Code

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কুলাউড়া সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

Manual1 Ad Code

গার্ড অব অনার গ্রহণ শেষে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি দাপ্তরিক নথিপত্র, রেজিস্টারসহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং কার্যক্রম আরও গতিশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Manual3 Ad Code

সার্কেল অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার কুলাউড়া থানা, জুড়ী থানা এবং জুড়ী তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট থানাসমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা, পিপিএম; কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা, জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ