শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণে এবি ব্যাংক: উৎপাদন বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন গতি

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬

শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণে এবি ব্যাংক: উৎপাদন বৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন গতি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ জুন ২০২৬ : কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা এবং প্রান্তিক কৃষকদের সহজ শর্তে অর্থায়নের আওতায় আনতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি.।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও কৃষি খাতে টেকসই অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা ঋণের চেক গ্রহণ করেন।

Manual5 Ad Code

এ উপলক্ষে সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা এবং ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

বাংলাদেশ ব্যাংক এবং শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত তফসিলি ব্যাংকসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এবি ব্যাংক সমন্বয়কারী ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। তিনি কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই। কৃষকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক কৃষিঋণ বিতরণ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “প্রান্তিক কৃষকদের কাছে সহজ শর্তে ঋণ পৌঁছে দিতে পারলে কৃষি উৎপাদন আরও বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। ব্যাংকগুলোকে কৃষকদের প্রকৃত চাহিদা অনুযায়ী সময়োপযোগী ঋণ সহায়তা নিশ্চিত করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে এবি ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে এবি ব্যাংক ধারাবাহিকভাবে কৃষিঋণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, ব্যাংকটি কৃষকবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, কৃষি খাতে বিনিয়োগ বাড়লে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন। তিনি কৃষকদের সঠিক পরিকল্পনার মাধ্যমে ঋণের অর্থ ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, কৃষির পাশাপাশি মৎস্য খাতেও স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা সম্প্রসারণ করা হলে উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকদের অনেক সময় প্রয়োজনীয় মূলধনের অভাবে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। ফলে কৃষিঋণ কার্যক্রম শুধু অর্থায়ন নয়, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্যোগকে তারা সময়োপযোগী বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলায় কার্যরত বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। এ সময় কৃষিঋণের বিভিন্ন সুবিধা, আবেদন প্রক্রিয়া এবং কৃষি খাতে ব্যাংকিং সেবার সম্প্রসারণ বিষয়ে কৃষকদের অবহিত করা হয়।

Manual7 Ad Code

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রকাশ্য কৃষিঋণ বিতরণ কর্মসূচি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ব্যাংকিং সেবার প্রতি আস্থা তৈরির পাশাপাশি কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও ইতিবাচক অবদান রাখার ক্ষেত্রেও এ উদ্যোগ সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ