দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের জন্য আরটি একাডেমির ফ্রি অনলাইন কোর্স

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের জন্য আরটি একাডেমির ফ্রি অনলাইন কোর্স

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬ : দক্ষিণ এশিয়ার আগ্রহী সাংবাদিকদের জন্য ফ্রি অনলাইন সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করেছে আরটি একাডেমি।

Manual7 Ad Code

‘আরটি একাডেমি জার্নালিজম কোর্স’ শীর্ষক এ প্রশিক্ষণে সম্প্রচার সাংবাদিকতা, ভিডিও প্রযোজনা, তথ্য যাচাই এবং সাক্ষাৎকার গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Manual1 Ad Code

আরটি একাডেমির তথ্য অনুযায়ী, আগামী ৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে এ কোর্স অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষণ দেবেন রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির (RT) পেশাদার সাংবাদিক ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকেরা।

কোর্সটিতে অংশগ্রহণকারীরা সংবাদ ও সম্প্রচার সাংবাদিকতার বিভিন্ন কৌশল, ভিডিও কনটেন্ট তৈরির প্রক্রিয়া, তথ্যের সত্যতা যাচাই এবং কার্যকর সাক্ষাৎকার নেওয়ার পদ্ধতি সম্পর্কে শেখার সুযোগ পাবেন। বর্তমান ডিজিটাল সাংবাদিকতার প্রেক্ষাপটে তথ্য যাচাই ও ভিডিও সাংবাদিকতার দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার আগ্রহী সাংবাদিকেরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।

Manual5 Ad Code

আগ্রহীরা আরটি একাডেমির ওয়েবসাইটে গিয়ে কোর্স-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া জানতে পারবেন। আবেদন ও কোর্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে—
https://rtacademy.study/south-asia/

ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের সঙ্গে সাংবাদিকতায় ভিডিও, মাল্টিমিডিয়া কনটেন্ট এবং তথ্য যাচাইয়ের দক্ষতার গুরুত্ব বাড়ছে। এ বাস্তবতায় দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের জন্য এ বিনা মূল্যের অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ