দক্ষ যুব গড়বে দেশ প্রত্যয়ে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬

দক্ষ যুব গড়বে দেশ প্রত্যয়ে শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস পালিত

Manual1 Ad Code
  • যুব ঋণ, অনুদানের চেক ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০১ নভেম্বর ২০২৬ : ‘দক্ষ যুব গড়বে দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬।

Manual5 Ad Code

দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে যুব ঋণ, অনুদানের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

Manual4 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মোহিত কদর, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোবারক হোসেন লোপ্পা, উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম এবং ম্যাক বাংলাদেশের নির্বাহী এস এ হামিদ।

Manual3 Ad Code

এ ছাড়া গণমাধ্যমকর্মী কমরেড দেওয়ান মাসুকুর রহমানসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে যুব ঋণ ও অনুদানের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ