আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৫

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ গ্রেপ্তার ৫

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | লাকসাম (কুমিল্লা), ২৮ নভেম্বর ২০২৬ : কুমিল্লার লাকসাম থানা পুলিশ আওয়ামী লীগ, অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুরে থানার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

আগের দিন শুক্রবার রাতে পুলিশ লাকসাম পৌর শহর এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতাসহ ৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

গ্রেপ্তাররা হলেন উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামড্ডা গ্রামের মো. এবাদুল হক ভূঁইয়া (৬০), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি রনচৌঁ গ্রামের কবির হোসেন (৪৭), পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পূর্ব লাকসামের আবু মিয়া (৪০), আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর আশ্রয়ণ প্রকল্পের মৃত চাঁদ মিয়ার ছেলে মো. মাকসুদ মিয়া (২৬), এবং কুমিল্লা মহানগরে ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা বর্তমানে লাকসাম পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও কলেজপাড়ায় বসবাসরত নান্নু মিয়ার ছেলে ফাহিম (৩৭)।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের তিন নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে-২০০৯ (সংশোধনী ২০১৩) একটি মামলা, একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১), সারণির ১০ (ক) ধারা এবং অপরজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪(৬) ধারায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ জনকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ