ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি

Manual4 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি | ১৯ অক্টোবর ২০২১ : কুড়িগ্রামের উলিপুরে দুর্গাপূজা চলাকালে ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের দ্বায়িত্বে থাকা ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৯ অক্টোবর ২০২১) দুপুরে উলিপুরের থেতরাই এবং গুনাইগাছ ইউনিয়নের মোট ৪টি মন্দির পিরিদর্শন করেন তিনি।

Manual5 Ad Code

মন্দিরগুলো হলো- গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মণপাড়া সর্বজনীন মন্দির, নেফরা শ্রী শ্রী দুর্গা মন্দির, পশ্চিম কালুডাঙা সার্বজনীন দেবী মন্দির এবং থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সর্বজনীন দুর্গা মন্দির।

পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার হামলার স্বীকার মন্দিরগুলোর কমিটির লোকেদের সাথে এবং ভুক্তভোগী লোকজনের সাথে কথা বলেন। তবে তিনি সংবাদকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উলিপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে(গবা) জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য উলিপুরে আসেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উলিপুর উপজেলা কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত ১৪ অক্টেবর রাতে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে উলিপুর উপজেলার ৪টি মন্দির ভাঙচুর এবং পরদিন ১৫ অক্টোবর রাতে বেগমগঞ্জ ইউনিয়নের একটি দুর্গামন্দিরসহ ৮টি মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও মন্দির সংলগ্ন বাড়িঘর ভাঙচুর করে একদল।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উলিপুর থানা পুলিশ এখন পর্যন্ত ৬টি মামলায় ২৬ জনকে আটক করেছেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

Manual3 Ad Code