এইচএসসিতে জিপিএ ৪.৯২ পেয়েছেন জামী

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

এইচএসসিতে জিপিএ ৪.৯২ পেয়েছেন জামী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ ফেব্রুয়ারি ২০২২ : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন সৈয়দ আরমান জামী।

Manual7 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামানের ছেলে সৈয়দ আরমান জামী তার রেজাল্ট জানিয়ে বলেন, ফলাফল জিপিএ ৪.৯২ পেয়েছি।
কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
এইচএসসির ফলাফলে খুশি হলেও সন্তুষ্ট নন উল্লেখ করে জামী বলেন, ‘আমি এর আগে প্রাথমিকে গোল্ডেন এ+ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পাইনি। যদিও পরীক্ষা আমি ভালোই দিয়েছিলাম। ভালোমতো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দিলেও ফলাফল আশানুরূপ হয়নি। এ কথা আমার শিক্ষকরা ও ক্লাসমেট সকলেই উল্লেখ করে এখনো আফসোস করেন। এবারও এইচএসসিতে ফলাফল আশানুরূপ হয়নি। বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। পরীক্ষা ব্যবস্থা, নিরীক্ষা পদ্ধতি ও পুনঃনিরীক্ষা যথাযথ কীনা, তা খতিয়ে দেখা দরকার।”

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ