এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ডিআরইউ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুন ১, ২০২২

এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ডিআরইউ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ জুন ২০২২ : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়েছে। আজ বুধবার (১ জুন ২০২২) বিকালে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউসিবি ফিনটেক কোম্পানী লি. (উপায়)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী রেজাউল হোসেন।

ডিআরইউ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ। ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খানও উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন। ২০২১ সালে জিপিএ ৫ প্রাপ্ত এসএসসিতে ২০ জন ও এইচএসসিতে ১৬ জন কৃতী শিক্ষার্থীকে এ বছর সংবর্ধনা প্রদান করে ডিআরইউ। এছাড়াও বৃত্তি হিসেবে এসএসসিতে উত্তীর্ণ প্রতিজনকে আড়াই হাজার ও এইচএসসিতে উত্তীর্ণ প্রতিজনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

কৃৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ইউসিবি ফিনটেক কোম্পানী লি. (উপায়)।

Manual6 Ad Code

এসএসসি পরীক্ষায় কৃতিত্বের জন্য সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত সদস্য সন্তানরা হলো-
মো: মাঈন উদ্দিনের পুত্র তৌসিফ বিন তারেক, মো: মহসিন হোসেনের পুত্র আব্দুল্লাহ ফাহাদ, মো: জসিম উদ্দিনের কন্যা জেসমিন আক্তার ঐশি, মো: সাইফুল ইসলামের কন্যা মাইশা ইসলাম, সাজ্জাদ আলম খান তপুর পুত্র অনাবিল খান, এম. জাহিদ নেওয়াজ খানের কন্যা রিমঝিম সিমরিন খান, শরিফুজ্জামান পিন্টুর পুত্র সাকিফ বায়েজিদ আহসান, শফিউল আলম দোলনের কন্যা উম্মে রুদাবা তুসি উপমা, কুদ্দুস আফ্রাদের কন্যা কাফরিনা সেজুতি কার্জন, আনিস রহমানের পুত্র অর্জন রহমান, এস.এম. মাসুদুজ্জামানের কন্যা মেহনাজ তাসনিম, শাহীন হাসনাতের পুত্র নাজিব আব্দুল্লাহ, বি এম বাদল নূরের কন্যা রামিশা রিফা অনন্যা, শাহীন উল আলম চৌধুরীর পুত্র সাদাফ সাদেকিন চৌধুরী, হাসান মাহমুদের পুত্র রেদওয়ান মাহমুদ, রফিকুল ইসলাম সবুজের কন্যা পৃথুলা স্মেহা, তোফাজ্জল হোসেন কামালের কন্যা কায়সারি বিনতে কামাল, মো: সিরাজুর ইসলামের কন্যা সিরাজুম তাহিরা, রাশেদুল হকের পুত্র রওনক হাসান হিমেল ও সীমান্ত খোকনের পুত্র সায়ন্ত রহমান।

Manual1 Ad Code

এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের জন্য সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত সদস্য সন্তানরা হলো-
কাজী হাফিজুর রহমানের পুত্র কাজী আসিফুর রহমান, মিজানুর রহমানের পুত্র আরাফাত রহমান, এস এম জাহাঙ্গীরের পুত্র ইনতিশার আহমেদ, মাঈনুল আলমের কন্যা সাবরিনা নুজহাত, খন্দকার কাওছার হোসেনের কান্তা মেহজাবিন, জিয়াউদ্দিন সাইমুমের কন্যা আনিকা বুশরা, মো: সিদ্দিকুর রহমানের পুত্র জারিফ তাজওয়ার রহমান, মো: বদিউজ্জামানের পুত্র এম. মহিউজ্জামান সাওন, হাসান মাহমুদের পুত্র মাফি মাফরুহিন হাসান, মাহবুবুল বাসেতের কন্যা রিফা সারওয়াত, আলী মামুদের পুত্র আলী আব্দুল্লাহ তাসভির সরকার, এইচ এম জামাল উদ্দিনের কন্যা অশিন বিনতে জামাল, রায়হান আল মুঘনির কন্যা মুমতাহিনা সাম্য, গিয়াস উদ্দিন আহমেদের পুত্র সাফওয়ান উদ্দিন আহমেদ, শাহ মোহাম্মদ মনওয়ার জাহান কবীরের কন্যা মালিহা মরিয়াম এশা ও এম. আব্দুল্লাহর পুত্র মতিউর রহমান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ