১৯৭২ থেকে ২০২১ সাল : এক নজরে বাজেট পেশকারী অর্থমন্ত্রীরা

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২২

১৯৭২ থেকে ২০২১ সাল : এক নজরে বাজেট পেশকারী অর্থমন্ত্রীরা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ জুন ২০২২ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি দেশের ৫১তম, আওয়ামীলীগ সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট। এর আগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২ বার জাতীয় বাজেট পেশ করেন।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৯৭২ থেকে ২০২১ সাল পর্যন্ত যে সকল অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, তারা হলেন-
তাজউদ্দীন আহমেদ ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪ ও ১৯৭৪-৭৫, ড. আজিজুর রহমান ১৯৭৫-৭৬, মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬-১৯৭৭, ১৯৭৭-৭৮ ও ১৯৭৮-৭৯, ড. এম এন হুদা ১৯৭৯-৮০, এম. সাইফুর রহমান ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ ও ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬ পর্যন্ত ৫ বার এবং ২০০২-০৩, ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৬-০৭ অর্থবছরে বাজেট পেশ করেন। এছাড়া এম সায়েদুজ্জামান ১৯৮৪-৮৫, ১৯৮৫-৮৬, ১৯৮৬-৮৭ ও ১৯৮৭-৮৮, মেজর জেনারেল এম এ মুনিম ১৯৮৮-৮৯ ও ১৯৯০-৯১, ড. ওয়াহিদুল হক ১৯৮৯-৯০, শাহ্ এএমএস কিবরিয়া ১৯৯৬-৯৭, ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯, ১৯৯৯-২০০০,২০০০-০১ ও ২০০১-০২ এবং ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে বাজেট ঘোষণা করেন।
আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত একটানা ১০ বার বাজেট পেশ করেন। এর আগে তিনি ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ দুই অর্থবছরে বাজেট পেশ করেছিলেন। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন। এরপর তিনি ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। আগামী অর্থবছরের বাজেট হবে তার দেওয়া চতুর্থ বাজেট।

Manual5 Ad Code

জাতীয় সংসদে উপস্থাপনের পর অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd-এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল আপলোড করা হবে।

Manual3 Ad Code

সেখান থেকে বাজেট ডকুমেন্ট ডাউনলোড করে পড়া যাবে এবং ‘ফিডব্যাক ফরম’ পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন।

এছাড়া https://nbr.gov.bd, https://plandiv.gov.bd, https://imed.gov.bd, https://www.dpp.gov.bd ও https://pmo.gov.bd ঠিকানার সরকারি ওয়েবসাইটেও বাজেট সংক্রান্ত ডকুমেন্টগুলো পাওয়া যাবে।

Manual5 Ad Code

বাজেট উপস্থাপনের পরের দিন শুক্রবার বেলা ৩টায় ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অর্থমন্ত্রী।

এ সংক্রান্ত আরও সংবাদ