সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২
কলম্বো (শ্রীলঙ্কা), ১৩ জুলাই ২০২২ : শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে বিদেশে অবস্থান করায় দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (১৩ জুলাই ২০২২) পার্লামেন্টের স্পিকার এই ঘোষণা দেন। খবর এএফপি’র।
হাজার হাজার বিক্ষোভকারী উভয়ের পদত্যাগ দাবি করলেও স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদানা এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট রাজাপাকশে আমাকে জানিয়েছেন, দেশে অনুপস্থিত থাকায় তিনি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন।’ তার এই বক্তব্য টেলিভিশনে সম্প্রচার করা হয়। এর আগের খবর হচ্ছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে মালদ্বীপে পালিয়ে গেছেন এবং এর কয়েক ঘন্টা পর সারাদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি