সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ জুলাই ২০২২ : শ্রীমঙ্গলে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই ২০২২) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম. কুতুব উদ্দিন সোহেল।
বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশবাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, জেলা খাদ্য অফিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ছিদ্দিকী, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি মো. সুমন মিয়া ও দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর প্রমুখ।
সভায় সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আবু সিদ্দিক মো. মুছা’র মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সভায় রেল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের ছাত্র মহিউদ্দিন রনি’র ৬ দফা আন্দোলনের প্রতি সমর্থনসহ রেল কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি ও সিলেট বিভাগের রেল যাত্রীদের হয়রানী বন্ধসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ