সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ অক্টোবর ২০২২ : সাংবাদিকতার নীতি নৈতিকতার ব্যাপারে তোয়াব খান ছিলেন আপোসহীন। তিনি ব্যক্তির অধিকার রক্ষা ও জাতীয় স্বার্থ সুরক্ষিত করার বিষয়ে সব সময় সচেতন ছিলেন।
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক বাংলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোয়াব খান স্মরণে বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক আয়োজিত বৃহস্পতিবার রাতে এক ভার্চুয়াল স্মরণসভায় বক্তারা একথা বলেন।
কানাডা প্রবাসী সাংবাদিক ও লেখক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নেটওয়ার্কের সহ-সভাপতি খায়রুল আহসান মানিক, সম্পাদক মো. ফিরোজ মিয়া, যুগ্ম সম্পাদক এ এস এম শামসুল হাবিব, এসরার জাহিদ ও সাইফুর হাসান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল।
হলুদ সাংবাদিকতা রোধ ও মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত করার আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, সাংবাদিক তোয়াব খান নীতির প্রশ্নে সবসময় অবিচল থেকে সাংবাদিকতা পেশাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে গেছেন। বর্তমান প্রজন্মের সাংবাদিকদের উচিত তাকে অনুসরণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিজেদের নিয়োজিত করা।
বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের পক্ষ থেকে নারী সাংবাদিক ও মফস্বল সাংবাদিকদের জন্য ‘তোয়াব খান মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ প্রবর্তনের পরিকল্পনার কথা জানান সংগঠনের সভাপতি দেলোয়ার জাহিদ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি