মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী কাল

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৬ নভেম্বর ২০২২: আগামীকাল ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
রাজধানী ঢাকাসহ দেশব্যাপী এবং টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্তোষে তার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবারের মতো এবারও পৃথক বাণী দিবেন।
শোষণ ও বঞ্চনাহীন এবং প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন সংগ্রাম করেছেন।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও মওলানা ভাসানী তার জীবনের সিংহভাগই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর- যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

মজলুম জননেতা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওয়ার্কার্স পার্টির স্মরণসভা কাল

Manual6 Ad Code

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।

Manual4 Ad Code

আগামীকাল ১৭ নভেম্বর ২০২২ বিকাল ৩টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তিতে স্বাধীনতার প্রাণপুরুষ মহান এই নেতার সংগ্রামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে “ভাসানী ও স্বাধীনতা” শীর্ষক এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেজবাহ কামাল, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবুল।
সভায় সভাপতিত্ব করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
বিঃ দ্রঃ নিম্নে উক্ত ভার্চুয়াল সভার লিংক দেয়া হল www.facebook.com/wpbd71.org – এ যুক্ত হওয়া যাবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ