কর্মসূচি নিয়ে এবার রাজপথে নামছে ১৪ দল

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

কর্মসূচি নিয়ে এবার রাজপথে নামছে ১৪ দল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ জুলাই ২০২৩ : সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী কর্মসূচি চলমান।

এর মধ্যেই আগামী বুধবার (২ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী সমাবেশ, বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি নিয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোট।

Manual1 Ad Code

আজ সোমবার (৩১ জুলাই ২০২৩) বিকেলে ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

Manual6 Ad Code

বৈঠকে আমির হোসেন আমু বলেন, ‘‘আগামী ২ আগস্ট থেকে আমরা (১৪ দল) বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে নামবো। সপ্তাহব্যাপী এসব কর্মসূচি চলবে। এজন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন নেয়া হবে।’’
আমু বলেন, ‘‘বিএনপি তাদের আন্দোলনে সংবিধান পরিবর্তনের কথা বলছে। সাংবিধানিক ধারা ব্যাহত করে সংবিধান পরিবর্তন করতে চাইলে সেই ১৪ দল দেবে না। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে শর্ত দিক; তা আমরা অবশ্যই মানব।’’

Manual8 Ad Code

বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশার মাইজভান্ডারী এমপি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ জোটের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।