বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগ ২০০ বইয়ে বাঙালির ২০০ বছরের ভাবনা

প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগ ২০০ বইয়ে বাঙালির ২০০ বছরের ভাবনা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ অক্টোবর ২০২৩ : বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগ ২০০ বইয়ে বাঙালির ২০০ বছরের ভাবনা।

বিপুল এই উদ্যোগে উঠে এসেছে বাঙালি মনীষীদের গুরুত্বপূর্ণ লেখা। ‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ নামে যা প্রকাশিত হতে যাচ্ছে অতিকায় আকরিক গ্রন্থমালা হিসেবে। মোট ১৬টি বিষয়ে ২০৮টি খণ্ডে গ্রন্থ প্রকাশিত হবে, যার মোট পৃষ্ঠা ৭৪ হাজারের বেশি। আজ প্রথম পর্বে ৫টি বিষয়ে ৫৪ খণ্ডের বইয়ের মোড়ক উন্মোচন হবে।

Manual5 Ad Code

‘বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ’ বিষয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে, যেখান থেকে পাঠক, ক্রেতা বই সম্পর্কে সব তথ্য জানতে পারবেন, বই কিনতে পারবেন। কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যাবে সব তথ্য।’
এ সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে ১৬টি বিষয়– ইতিহাস, দর্শন, ধর্ম, শিল্প, সাহিত্য, অর্থনীতি, বিজ্ঞান, পরিবেশ, চলচ্চিত্র, সংগীত, রাজনীতি, ভাষা, সংস্কৃতি, নারী, সমাজ ও শিক্ষা। প্রতিটি বিষয়ের গ্রন্থের নামকরণ হয়েছে এভাবে– ‘বাঙালির ইতিহাসচিন্তা’, ‘বাঙালির দর্শনচিন্তা’ প্রভৃতি। শিক্ষার্থী-শিক্ষক-গবেষকসহ যে কোনো অনুসন্ধিৎসু জ্ঞানার্থীর জন্য অমূল্য সম্পদ হতে পারে সংকলনটি। এর মধ্য দিয়ে বর্তমান ও ভবিষ্যতের পাঠকরা বাঙালি জাতির ঐশ্বর্যময় মননভান্ডারের পরিচয় পাবেন। পাঠক যেমন সমগ্র সংকলনটির সব খণ্ড একত্রে কিনতে পারবেন, তেমনি নিজের প্রয়োজন বা পছন্দ অনুযায়ী এক বা একাধিক বিষয়ের যে কোনো সংখ্যক খণ্ড পারবেন সংগ্রহ করতে।

Manual1 Ad Code

আজ বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধনের পর পাঠকের হাতে একসঙ্গে উঠে আসবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাঙালির ২০০ বছরের ভাবনার রূপরেখা।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ