শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী কাল

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩

শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী কাল

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ২৭ অক্টোবর ২০২৩ : অাগামীকাল শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী।

শহীদ রাসেল অাহমেদ খান স্মরণে “যুব অধিকারে ঐক্যবদ্ধ হও। সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামাত রুখো।” -এই শ্লোগান নিয়ে কর্মসংস্থান ও বেকার ভাতার দাবিতে অদ্য শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) বিকাল ৪টায় ঢাকায় শাহবাগ চত্বরে যুব সমাবেশ করবে বাংলাদেশ যুবমৈত্রী।

শহীদ রাসেল দিবসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অালোচনাসভার অায়োজন করেছে। অাগামীকাল ২৮ অক্টোবর ২০২১ সকাল ১১টায় পার্টির ঢাকা মহানগর কর্তৃক অায়োজিত এ সভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে তৎকালীন সাম্প্রদায়িক চারদলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত হন বাংলাদেশ যুব মৈত্রী নেতা শহীদ রাসেল আহমেদ খান।

Manual1 Ad Code

শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী স্মরণসভার আয়োজন করা হয়েছে। তার অংশ হিসেবে ঢাকায় সকালে পার্টির অফিস চত্বরে শহীদ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ
বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

Manual2 Ad Code

শহীদ রাসেল অাহমেদ খানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রীমঙ্গলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অালোচনাসভার অায়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ