বইমেলা শেষ হচ্ছে কাল

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৪

বইমেলা শেষ হচ্ছে কাল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ মার্চ ২০১৪ : অমর একুশে বইমেলা শেষ হচ্ছে কাল।

Manual3 Ad Code

এদিকে আজ অমর একুশে বইমেলার ৩০তম দিনে কবিতার বই ৯০টি, গল্পের বই ৩৫টি,উপন্যাস ২৫টি, ছড়ার বই ৫টি, ইতিহাসের বই ৪টি, অন্যান্য বই ৮টিসহ নতুন বই এসেছে ২১৯টি।

আগামীকাল ২ মার্চ শনিবার অমর একুশে বইমেলার সমাপনী দিন। মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

Manual4 Ad Code

অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠান বিকেল ৫টায় শুরু হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

Manual3 Ad Code