সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৪
বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০৫ মার্চ ২০২৪ : বিপ্লবোত্তর সোভিয়েত ইউনিয়নে যে অভূতপূর্ব সমানাধিকার-ভিত্তিক এক মানবসমাজ-গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল, আলেকজান্দ্রা কোলনতাই ছিলেন তার অন্যতম দিশারি। তিনি বিশ্বাস করতেন, এই নির্বিকল্প মানবসমাজ-গঠনের প্রয়োজনে লিঙ্গভিত্তিক সমতা জরুরি। তবে তা কখনই শ্রেণি-নির্বিশেষ হতে পারে না, অর্থাৎ নারীমুক্তির সংগ্রাম কার্যত শ্রেণিসংগ্রামেরই অংশ। কিন্তু শুধু বিশ্বাসেই থেমে থাকেননি কোলনতাই, বরং তাঁর জীবনে ও কাজে অবিরাম দার্পনিক প্রকাশ ঘটেছে সে-তত্ত্বের। সারা জীবন ধরেই আপসহীন সংগ্রামের মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে, বলতে হয়েছে তাঁর ‘রেড লাভ’ আসলে সমাজতান্ত্রিক কাঠামোয় নারী-পুরুষের সম্পর্কের একটি দলিল, যা বুর্জোয়া মুক্ত প্রেমের থেকে মূলগত স্বতন্ত্র – সেখানে নারী-পুরুষের অবস্থান কখনই লিঙ্গভিত্তিক হবে না। তাই দেড়শো বছর অতিক্রম করে, আজ ফাশিবাদ-আক্রান্ত ভারতে, আলেকজান্দ্রা কোলনতাই-এর কাজ সমধিক প্রাসঙ্গিক হয়ে উঠেছে,যা এদেশের সমাজতন্ত্রী আন্দোলনের কর্মীদের কাছে এক নতুন ভাবনার হদিস দিতে পারে। (বইয়ের ফ্ল্যাপ থেকে)
আলেকজান্দ্রা কোলনতাই-এর চিন্তায় নারীমুক্তি ও সমাজতন্ত্র: একটি প্রবন্ধসংকলন
সম্পাদনা; মালিনী ভট্টাচার্য, হিমানী বন্দ্যোপাধ্যায়
ছাড় মূল্য ৳ ৪৫০

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি