‘স্বপ্ন’ প্রকল্পে কর্মসংস্থান হচ্ছে ৭৫৬ হতদরিদ্র নারীর

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৪

‘স্বপ্ন’ প্রকল্পে কর্মসংস্থান হচ্ছে ৭৫৬ হতদরিদ্র নারীর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শেরপুর, ১২ মার্চ ২০২৪ : শেরপুর জেলার নলিতাবাড়ী ও নকলা উপজেলায় স্থানীয় সরকার বিভাগের আওতায় ৭৫৬ জন হতদরিদ্র নারীর কর্মসংস্থান হচ্ছে।

Manual7 Ad Code

‘উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন’ (স্বপ্ন) শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও নকলা উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ৩৬ জন নারী এ সুবিধা ভোগ করবেন।

Manual7 Ad Code

আজ মঙ্গলবার (১২ মার্চ ২০২৪) জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় দিনব্যাপী আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ‘স্বপ্ন’ প্রকল্পের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

Manual3 Ad Code

শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও ‘স্বপ্ন’ প্রকল্পের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, গ্রামীণ হতদরিদ্র নারীদের বিশেষ করে উপকূলীয় ও খাদ্য ঘাটতিপ্রবণ চরম দরিদ্র অঞ্চলের দুস্থ ও অসহায় নারীদের দারিদ্র্য ফাঁদ হতে উত্তরণের লক্ষ্যে সরকার এ প্রকল্প গ্রহণ করেছে।

সারাদেশের ৩২টি উপজেলার ২৮৩ ইউনিয়ন এ প্রকল্পের আওতায় এসেছে। তিনবছর মেয়াদী এই প্রকল্পে ১৮ থেকে ৪৫ বছর বয়সী হতদরিদ্র নারীরা দৈনিক ২৫০ টাকা হারে মজুরি পাবেন।

Manual2 Ad Code

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প এলাকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ-সহ ৭০ জন প্রতিনিধি এ কর্মশালায় অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ