সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন কথাসাহিত্যক সেলিনা হোসেন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪

সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন কথাসাহিত্যক সেলিনা হোসেন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ মার্চ ২০২৪ : কথা সাহিত্যিক সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার ২০২৪ পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বাংলাদেশের প্রকাশনা প্রতিষ্ঠান আবিষ্কার প্রকাশন ও ভারতের সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে।

আজ সোমবার (১৮ মার্চ ২০২৪) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক ত্রিদীব কুমার চট্টোপাধ্যায় পুরস্কারের অর্থ মূল্যমান ৫০হাজার টাকা সেলিনা হোসেনের হাতে তুলে দেন। এ সময় সমরেশ মজুমদার কন্যা দোয়েল মজুমদার, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় কন্যা দেবলিনা মুখোপাধ্যায়, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবি হাসান হাফিজ, কবি ও নাট্যকার ফরিদ আহমদ দুলাল, আবিষ্কার কর্ণধার দেলোয়ার হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিবছর পশ্চিমবঙ্গের একজন এবং বাংলাদেশে একজন সাহিত্যিককে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বছর পশ্চিমবঙ্গে এই পুরস্কার পেয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বাংলাদেশে সেলিনা হোসেন।

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে সমরেশ মজুমদার স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সেলিনা হোসেনসহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য স্মারকগ্রন্থে সমরেশ মজুমদারকে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রেরিত শোকবাণীও সংযোজন করা হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের ৩৬জন লেখকের লেখা স্থান পেয়েছে।

Manual7 Ad Code

বক্তারা বাংলা ভাষার উন্নয়নে সাহিত্যের বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code