সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২২ মার্চ ২০২৪ : মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ ২০২৪) মৌলভীবাজারে বশির আহমদ হাজারী সাহেবের বাড়িতে আয়োজিত এ ইফতার মাহফিলে ডেসটিনি ২০০০ লি:-এর এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান মো. হোসাইনের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময়ে বশির আহমদ হাজারীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত নিউজের জেলা প্রতিনিধি ডা: সৈয়দ কামরুজ্জ্বামান, দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ডা: রাধাকান্ত দাশ, দৈনিক বুলেটিনের জেলা প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পী, সমাজসেবক শ্যামল চক্রবর্তী ও পান্না পাল, দৈনিক ডেসটিনির মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রূপক, মাহাধীন আহমেদ, মাহীন ও আবীর প্রমুখ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি