সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | গাজীপুর, ২৯ মার্চ ২০২৪ : গাজীপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য দিনব্যাপী মানবাধিকার বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪) বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকার ইউরো-বাংলা রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত’র সঞ্চালনায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি।
প্রশিক্ষণ কর্মশালায় মানবাধিকার সনদ, শিশু অধিকার সনদসহ বিভিন্ন বিষয়সহ নারী ও শিশুদের অধিকার বিষয়ে সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল ও শাহনাজ বেগম পলি আলোচনা করেন।
প্রশিক্ষণে ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি