বিশিষ্ট রাজনীতিক নাজিমুল হক নাজিম আর নেই

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

বিশিষ্ট রাজনীতিক নাজিমুল হক নাজিম আর নেই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শেরপুর, ৩১ মার্চ ২০২৪ : শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা আ’লীগের সাবেক যুগ্মসম্পাদক মো. নাজিমুল হক নাজিম (৫৭) আর নেই।

Manual3 Ad Code

রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (৩১ মার্চ ২০২৪) সকাল ৮টার দিকে ইন্তেকাল করেছেন। হৃদরোগ, কিডনী জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে বেশ কিছুদিন ধরে তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। (ইন্না লিল্লাহি ….. .রাজিউন)।

Manual5 Ad Code

তিঁনি স্ত্রী, ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে জেলার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

Manual5 Ad Code

নাজিমুল হক নাজিম বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর ছিলেন। শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসিন্দা নাজিমুল হক নাজিম ‘সাবেক ছাত্রনেতা নাজিম’ নামে সর্বজনবিদিত ছিলেন। ছাত্রজীবনে তিঁনি বাকশালের জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন জেলা কৃষক লীগেরও সভাপতি।

তাঁর মৃত্যুতে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু এমপি, এডিএম. শহীদুল ইসলাম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ।

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ