সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪

সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ এপ্রিল ২০২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের সকলের জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। আগামীকাল সারাদেশে ঈদ উৎসব উদযাপন করা হবে।

Manual2 Ad Code

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ-উল-ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি।
‘আপনারা সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ এ কথা বলে শেখ হাসিনা তাঁর ঈদের বার্তা শেষ করেন।

Manual2 Ad Code

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে আগামীকাল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ