বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৪

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ এপ্রিল ২০২৪ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

আজ রবিবার (১৪ এপ্রিল ২০২৪) এক শুভেচ্ছা বিবৃতিতে তাঁরা বলেন, বাংলা নববর্ষ হোক বাঙালীর অসাম্প্রদায়িক দিশার নতুন সম্ভাবনার পথ। পুরোনো বছরের সকল গ্লানী, ব্যর্থতা কাটিয়ে বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা হোক বাংলায়। সাম্য প্রতিষ্ঠায় নতুন বছর প্রেরণার উৎস হোক। তাঁরা আশা প্রকাশ করেন নতুন বছরে দেশবাসী আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ