সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের মিলনমেলা

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দের মিলনমেলা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী, ১৫ এপ্রিল ২০২৪ : নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (১৫ এপ্রিল ২০২৪) বেলা সাড়ে ১১টায় উপজেলার বামনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রামপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

Manual7 Ad Code

রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামছুল আলম রাব্বির সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এই উৎসবের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাশরুল কাদের তাশিক।

Manual1 Ad Code

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।

স্বাধীনতা পরবর্তী রামপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫ শতাধিক সাবেক-বর্তমান নেতৃবৃন্দ এ মিলনমেলায় অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটির স্মৃতিচারণ করে। মিলনমেলায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ