জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আর নেই

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আর নেই

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নাটোর, ১৭ এপ্রিল ২০২৪ : নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাহীন আর নেই (ইন্নালিল্লাহি …. রাজিউন)।

মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

Manual8 Ad Code

শরিফুল ইসলাম শাহীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গোয়ালদিঘি গ্রামের জাকির হোসেনের ছেলে।

Manual2 Ad Code

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, মঙ্গলবার সকালে হঠ্যৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নাটোরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

Manual7 Ad Code

তাঁর অকাল মৃত্যুতে নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম আজাদ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আজ বাদ জোহর কৃষ্ণপুর গ্রামে বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।