ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৪

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ মে ২০২৪ : ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো. নায়েব আলী জোয়ারদার। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

Manual1 Ad Code

আজ শনিবার (৪ মে ২০২৪) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বিষয়টি জানান।

ওবায়দুল কাদের জানান, আমাদের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদার।

Manual6 Ad Code

সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

Manual5 Ad Code

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

Manual3 Ad Code