কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪

কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা

Manual3 Ad Code

আফরোজা সোমা |

‘কবিতায় বঙ্গবন্ধু সম্মাননা ২০২৪’ গ্রহণ করলাম আজ। দেওয়া হলো ক্রেস্ট, উত্তরীয়, শংসাপত্র ও কিছু সম্মাননা অর্থ। একই অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন আরো চারজন। এর মধ্যে তিনজন আমার মতই ‘তরুণ’। তারা হলেন কবি ও সঙ্গীতকার অতনু তিয়াস, কবি ও চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক এবং কবি ও গায়ক নীহার লিখন। আর চতুর্থ জন হলেন কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণকে ‘পোয়েট অফ বঙ্গবন্ধু’ খেতাব দেয়া হয়েছে। দেশের অধিকাংশ পদ-পদবী-পুরস্কার-সম্মাননা ‘লাইন-ঘাট মেইনটেন করে’ ‘ভাউ দিয়ে’ ‘সিস্টেম’ করেই লোকে পায় বলে যদি আপনার মনে হয়, তাতে আপনার দোষ নেই। গড়পড়তায় অনেকের অভিজ্ঞতা হয়তো সেরকম। কিন্তু এই সম্মাননা দেবার জন্য জুরি বোর্ড যে আমাকে নির্বাচিত করেছেন, গতসপ্তাহে আমাকে ফোন করে আয়োজক কর্তৃপক্ষ নির্ধারিত দিনে ‘অবশ্যই উপস্থিত থাকতে হবে’ এবং ‘একটি ছবি দিতে হবে’ বলার আগ মুহূর্ত পর্যন্ত আমার এ বিষয়ে কোনোই ধারণা ছিলো না। ফলে, শুধু নিজের কলমখানি ছাড়া আমার মতই যাদের কোনো নাম-গোত্র-সংঘ-পরিচয় নেই, তারা মনে আশা রাখতে পারেন এই ভেবে যে, একেবারে দৈবাৎ, আমার মতই, আপনার কলমও হয়তো এনে দিতে পারে এমন কোনো ছোটো-খাটো আনন্দের নির্মল উপলক্ষ। এই আয়োজনের জন্য ধন্যবাদ সাহিত্যের ছোটো কাগজ ‘লোক’ এবং লোকের সম্পাদক কবি ও সম্পাদক অনিকেত শামীমকে।

Manual8 Ad Code

ছবি কৃতজ্ঞতা: কবি কামরুল হাসান, কবি সেহাঙ্গল বিপ্লব, এবং কবি মামুন খান।

Manual4 Ad Code