পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে পজিটিভ শ্রীমঙ্গল

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে পজিটিভ শ্রীমঙ্গল

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ সেপ্টেম্বর ২০২৪ : পথশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের জীবনকে উজ্জীবিত করতে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংগঠন পজিটিভ শ্রীমঙ্গল।

Manual3 Ad Code

শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪ ) সকালে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের নির্বাহী পরিচালক মো. আল আমিনের সঞ্চালনায় ‘পথের প্রতিভা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল পথশিশুদের জীবনে বিনোদন ও অনুপ্রেরণা যোগানো। তাদের কষ্টকর জীবনে একটুখানি হাসি ফোটানো। এ আয়োজনের মূল লক্ষ্য তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। যাতে পথশিশুরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ, গানে গানে নিজেকে উজ্জীবিত করা এবং শিক্ষনীয় গল্প বলা থেকে প্রশ্নোত্তরে মেধা যাচাইয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করার সুযোগ পায়। এ উদ্যোগে প্রায় ৫০ জনেরও বেশি পথশিশু অংশগ্রহণ করে। এছাড়াও পথশিশুদের ড্যান্ডি ও নেশা গ্রহণ থেকে বিরত রাখতে ও এর কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন সংগঠনের সদস্য সৈয়দা মেহনাজ পারভীন ঋতু।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শেষে শিশুদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, সিলেটের কাগজের প্রতিনিধি ঝলক দত্ত, বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরী, বাংলাদেশের আলো পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন রনি, ডেইলি অবজারভার পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি রূপম আচার্য্য, ঢাকা পোষ্টের প্রতিনিধি ইয়াছিন তালুকদার প্রমুখ। এছাড়াও সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

পজিটিভ শ্রীমঙ্গলের চেয়ারম্যন মো. তোফায়েল আহমেদ জানান, “আমাদের সমাজে এমন অনেক শিশু আছে, যারা প্রতিভাবান কিন্তু কোনো সুযোগ পায় না তাদের প্রতিভা বিকাশের। এই শিশুদের সমাজের মূলধারায় আনার জন্যই আমাদের এই আয়োজন। ‘পথের প্রতিভা’ শিরোনামের এই অনুষ্ঠান আমাদের সংগঠনের একটি প্রচেষ্টা, যার মাধ্যমে আমরা এসব শিশুদের কণ্ঠস্বরকে সমাজের সামনে তুলে ধরতে চাই। আমরা বিশ্বাস করি, এই শিশুদের প্রতিভা শুধুমাত্র তাদের জীবনকেই বদলে দেবে না, বরং আমাদের সমাজকেও একটি ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাবে। আমরা আশা করি, সমাজের অন্যান্যরা এগিয়ে আসবে এবং এসব শিশুদের পাশে দাঁড়াবে।”

 

Manual7 Ad Code