নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মেহেরপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৪ : মেহেরপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২৩ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টায় মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনারটি শুরু হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন।।

মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে ও ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন।

Manual8 Ad Code

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সেমিনারে আরও বক্তব্য দেন সাংবাদিক আলামিন হোসেন, আব্দুল্লাহ আল বেলাল প্রমুখ।

Manual3 Ad Code

সেমিনারে বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক, বিদেশগামী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।