পাবনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আখতার ও সম্পাদক জহুরুল

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

পাবনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আখতার ও সম্পাদক জহুরুল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | পাবনা, ০৭ ডিসেম্বর ২০২৪ : পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আখতারুজ্জামান আখতার (যুগান্তর, চ্যানেলআই) সভাপতি এবং জহুরুল ইসলাম (কালবেলা) সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

Manual1 Ad Code

শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

মোট ৬২ জন ভোটারের মধ্যে ৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এ্যাড. মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন এ্যাড. শাজাহান আলী মন্ডল ও অধ্যাপক রুহুল আমিন।

Manual2 Ad Code