নতুন প্রজন্মকে আর কি শেখাবেন!

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

নতুন প্রজন্মকে আর কি শেখাবেন!

Manual2 Ad Code

অনুলেখা কর দাস |

এক মহিলা টাওয়েল পরে নাচছে তাতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাজার হাজার লাইক। অন্যদিকে ভাল কন্টেন্টে ৫০০ ভিউজ ১৫০ লাইক। এটাই হয়ে গিয়েছে ফেসবুকের আসল ছবি। কেউ সকালে আলু পটল খাচ্ছে নাইটি পরে, আবার ক্যাপশনে লেখা “দেওর কে আজ যা দিলাম!” ব্যাস তা দেখার জন্যই একেবারে হুড়মুড়িয়ে পড়ছে মানুষ। না জানি ভিডিওর শেষে দেওর কে কী দেবে! এটা জানার উৎসাহে। অন্যদিকে জয় গোঁসাই নিয়ে একটা কন্টেন্ট লিখুন, মুহূর্তের মধ্যে নাক বেঁকিয়ে এড়িয়ে যাবে ফলোয়ার্সরা। ওইসব জ্ঞান দেখে কী হবে? কবিতা দেখে কী হবে? আসল ভাল লাগা আছে বউদির নাইটির তলায়। এই জন্যই পাবলিক ডিম্যান্ড অনুযায়ী নাইটির কদর বাড়ছে। হুড়মুড়িয়ে নাইটি পরে পরে রিলস করতে নেমে পড়েছেন ছেলে-মেয়ে নির্বিশেষে। ও বাবা! তাতেই আবার নাকি লক্ষ লক্ষ উপার্জনও হয়েছে। আর এই দেখে আর একদল ক্রিয়েটিভিটি বাড়াতে শায়া পরেই ভিডিও করা শুরু করেছে।

Manual7 Ad Code

মাঝ বয়সী কিছু মহিলার কথা তো ছেড়েই দিন,তাঁরা মুখে বলছেন, “জানেন প্রেম করলে কত দুঃখ পেতে হয়?” কবিতার ভঙ্গিতে, তবে এই বলাতে ভিউজ বাড়ছে না এটাতে ক্রিয়েটিভিটিও নেই আসল ব্যাপার হল বক্ষ বিভাজিকা প্রদর্শন। মানে পাতি কথায় বুকের খাঁজ দেখিয়ে কবিতা বললে কবিতা কেউ শুনুক না শুনুক ভিউজ তো বাড়বে। অর্থাৎ ফেসবুকের এই মনিটাইজেশনের চক্করে বোঝা গিয়েছিল গোটা দেশ আটকে রয়েছে বক্ষ বিভাজিকা, শায়ার কাপড় আর নাইটির গভীরতায়।

“দেখুন তো আমি কী পরে আছি?” এক মহিলা খালি গায়ে স্ত.. ঢেকে পাবলিককে ভিডিওতে প্রশ্ন করছেন, আর তাতে পাবলিকের কী উচ্ছাস! এর থেকেই এক ধাক্কায় সেই মাসের সংসারের টাকাটা উঠিয়ে নিয়েছেন মহিলা।

Manual4 Ad Code

কমেডিও তো দুর্দান্ত! কী দারুণ খিস্তি। কমেডি মানেই এখন কে কত ভাল খিস্তি দিতে পারে। আর তাতেই পাবলিক হেসে গড়াগড়ি খাচ্ছে।

Manual5 Ad Code

কী মনে হয় এটাই সমাজ? এইভাবে পেট চালানো যায়? শিক্ষার দাম কি ভুলেই যাব আমরা।? ভাগ্যিস রিলস থেকে আয় কমানো হয়েছে নইলে আমার আপনার সন্তানকেও একদিন স্কুলে বসিয়ে শেখানো হত পড়াশুনো করে লাভ নেই ফেসবুক খুলে খাঁজ দেখো, খাঁজ দেখাও , তাতেই বাড়ি গাড়ি কিনতে পারবে বা শেখানো হত পাবলিক অ্যাট্রাক করতে বাপ, দেওর কাকু বা শ্বশুরকে নিয়ে কেমন সে*কুয়াল কন্টেন্ট বানানো যায়। এবার একটু নিজের রুচি বদলান নইলে নতুন প্রজন্মকে আর কি শেখাবেন!!
#
অনুলেখা কর দাস

এ সংক্রান্ত আরও সংবাদ