শ্রীমঙ্গলে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২৫

শ্রীমঙ্গলে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ মে ২০২৫ : মৌলভীবাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা শ্রীমঙ্গল, যা বাণিজ্য ও পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিত। তবে ইদানীং শ্রীমঙ্গলের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সর্বসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছে।

Manual5 Ad Code

এই সমস্যা নিরসনে বুধবার (২৮ মে ২০২৫) শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করে শ্রীমঙ্গল ট্রাফিক জোন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রীমঙ্গলের পর্যটন খ্যাতি দেশ-বিদেশে রয়েছে। যানজটের কারণে আগত পর্যটকরা যেন ভোগান্তিতে না পড়েন, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। পথচারী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সড়ক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া, ফুটপাত দখল করে কেউ যেন সড়কে স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
তিনি মনে করেন, যত্রতত্র পার্কিং এবং সড়ক আইন অমান্য করার কারণেই যানজট তৈরি হয়, যার ফলে সময় ও কর্মঘণ্টার অপচয় হয়। যানজটমুক্ত শহর গড়তে তিনি পরিবহন শ্রমিকসহ সর্বস্তরের পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই নীহার রঞ্জন সিংহ,, টিআই হাসান আল মামুন, টিআই এস. এম. জালাল উদ্দীন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমদ ফারুক মিল্লাদ, সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য ও বাংলাদেশ প্রতিক্ষনের শ্রীমঙ্গল প্রতিনিধি ঝলক দত্ত, সার্জেন্ট জয়ন্ত কুমার দাশসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারাসহ বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ