সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ৩০ জুলাই ২০২৫ : সিলেট রেঞ্জে চার জেলার অফিসারদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা।

২০২৫-এর জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।

অন্যদিকে, রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।

আজ (৩০ জুলাই ২০২৫) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

Manual5 Ad Code

মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Manual4 Ad Code

শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।

Manual2 Ad Code