কপ-৩০ সম্মেলন সামনে রেখে ২৬ দফা দাবির জলবায়ু সনদ প্রকাশ

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

কপ-৩০ সম্মেলন সামনে রেখে ২৬ দফা দাবির জলবায়ু সনদ প্রকাশ

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২৫ : ব্রাজিলের বেলেমে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া কপ-৩০ সম্মেলনকে সামনে রেখে ২৬ দফা দাবি-সংবলিত জলবায়ু সনদ প্রকাশ করেছেন বাংলাদেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী।

সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর গুলশানের একটি হোটেলে তিনদিনব্যাপী জলবায়ু সম্মেলন ‘বাংলাদেশ ইয়ুথ কপ-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এ সনদ প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

যুব সংগঠন ব্রাইটার্স এবং উন্নয়নমূলক সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ‘ন্যায়সঙ্গত রূপান্তরের জন্য যুবসমাজের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে এটি গত ৬ সেপ্টেম্বর শুরু হয়। এতে তরুণ প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীরা একত্রিত হয়ে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে জলবায়ু ন্যায্যতার জন্য তরুণদের দাবিগুলো তুলে ধরেন।

সনদে জলবায়ু ন্যায়বিচার, লিঙ্গ-সমতা, পরিবেশ সুরক্ষা, নীতিনির্ধারণে যুবদের অংশ নেওয়া বৃদ্ধি এবং জলবায়ু প্রশমন ও অভিযোজন- এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে।

Manual7 Ad Code

সম্মেলনের সমাপনী দিন সোমবার দুপুর দেড়টার পর জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তর নিয়ে তিনটি পৃথক প্যানেল আলোচনা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন দূতাবাসের কূটনীতিকেরা অংশ নেন।

Manual5 Ad Code

প্রথম প্যানেল আলোচনাটি ছিল ‘ন্যায়সঙ্গত রূপান্তর’ বিষয়ে, যেখানে লিঙ্গ-সমতা, সামাজিক ন্যায্যতা ও জলবায়ুঅর্থায়নের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। এরপর ‘ক্লাইমেট পলিসি নেগোসিয়েশন ফেলোশিপ’-এর আওতায় একটি মক বা অনুশীলনমূলক জলবায়ু আলোচনা পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক এম জিয়াউল হক।

Manual6 Ad Code

বিকেল পৌনে ৩টায় ‘রাজনৈতিক ইশতেহারে যুব দাবির প্রতিফলন’ শীর্ষক উচ্চপর্যায়ের আরেকটি প্যানেল আলোচনা শুরু হয়। এ আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অংশ নেওয়ার কথা রয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ