টেকসই বাংলাদেশ: জাতীয় অগ্রগতি ও অংশীদারিত্ব নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন ৭-৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

টেকসই বাংলাদেশ: জাতীয় অগ্রগতি ও অংশীদারিত্ব নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন ৭-৯ সেপ্টেম্বর

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ : টেকসই বাংলাদেশ ২০৩০: জাতীয় অগ্রগতি ও অংশীদারিত্ব নিয়ে ঢাকায় তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামী ৭-৯ মে ২০২৬ রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এ সম্মেলন।

নতুন সরকারের নীতি-নির্ধারক, উন্নয়ন সহযোগী সংস্থা, শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে আয়োজিত এ বিশেষায়িত প্ল্যাটফর্মে বাংলাদেশের সবুজ উন্নয়ন ও টেকসই অর্থনীতি নিয়ে হবে উচ্চপর্যায়ের আলোচনা।

সম্মেলনে থাকবে ৯টি সেশন এবং ৭০ জন আন্তর্জাতিক ও দেশি বিশেষজ্ঞ বক্তা।

Manual7 Ad Code

আলোচনার মূল বিষয়গুলো হলো—

পরিবেশ সংরক্ষণ
নবায়নযোগ্য জ্বালানি
অবকাঠামো উন্নয়ন
গ্রিন মেরিটাইম
সবুজ অর্থনীতি
আন্তর্জাতিক সহযোগিতা
টেকসই বিনিয়োগ

অংশগ্রহণকারীদের জন্য সুযোগ

Manual6 Ad Code

এই সম্মেলনে একত্র হবেন দেশি-বিদেশি প্রায় ২০,০০০ পেশাজীবী। তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন—

গ্লোবাল ফাইন্যান্সার ও বিনিয়োগকারীদের সাথে, নীতি-নির্ধারক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সাথে, ২০০+ প্রযুক্তি নির্মাতা কোম্পানির সাথে।

Manual3 Ad Code

অংশগ্রহণকারীরা পাবেন ওয়ান-অন-ওয়ান বিজনেস ম্যাচমেকিং মিটিং, ভিআইপি পরিবেশে ডেলিগেট নেটওয়ার্কিং, গ্লোবাল ও রিজিওনাল পার্টনারশিপ এর সুযোগ, এমনকি প্রযুক্তি স্থানান্তর ও ডিলারশীপের ব্যবস্থাও। পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে বৈশ্বিক ক্রেতাদের সাথে সংযোগ এবং দেশি-বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ থাকবে।

নতুন সরকারের উন্নয়ন ভিশন

আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশের নবগঠিত সরকার এ সম্মেলনের মাধ্যমে টেকসই উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার তালিকায় সর্বোচ্চ গুরুত্ব দিতে চায়। বিশেষ করে সবুজ অর্থনীতি, পরিবেশবান্ধব অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ টানাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশকে সবুজ ভবিষ্যতের পথে

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আন্তর্জাতিক সমাবেশ বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপন করবে। এটি শুধু নীতি-প্রণয়নে সহায়ক হবে না, বরং দেশি ও বিদেশি উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসা ও বিনিয়োগের দিগন্ত উন্মোচন করবে।

আজই রেজিস্ট্রেশন করুন! https://forms.gle/wWHMvFnnT4GoMQ3w8

✤ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পোস্টটি অন্তত ১৫০০ জনকে শেয়ার করুন, আর জিতে নিন সবগুলো সেশনে অংশগ্রহণের জন্য একদম ফ্রি পাস!

#ClimateActionBD #greeneconomy #SDG2 #NetZero2040
#sustainabledesign #biid2026 #SmartBangladesh2041

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ