শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ ১৪তম বর্ষ সংখ্যায় লেখা আহ্বান

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ ১৪তম বর্ষ সংখ্যায় লেখা আহ্বান

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | নবীগঞ্জ (হবিগঞ্জ), ১৭ সেপ্টেম্বর ২০২৫ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য–সাংস্কৃতিক সংগঠন কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাদের বার্ষিক শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশের উদ্যোগ নিয়েছে। এটি হবে সংকলনের ১৪তম বর্ষ সংখ্যা (১৪৩২ বঙ্গাব্দ/২০২৫ খ্রিস্টাব্দ)।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সংকলনে কবিতা, ছড়া, প্রবন্ধ, নিবন্ধ, কৌতুকসহ শারদীয় দুর্গাপূজার আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ধরনের লেখা আহ্বান করা হয়েছে। কেবলমাত্র বাছাইকৃত লেখা প্রকাশিত হবে। লেখার সঙ্গে অবশ্যই লেখকের নাম, ঠিকানা, পদবী ও ফোন নম্বর উল্লেখ করতে হবে।

Manual6 Ad Code

লেখা পাঠানো যাবে নিম্নোক্ত ই–মেইল ঠিকানায়:
✉ ratnadeepdasraju@gmail.com, dasr14330@gmail.com

লেখা পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২৫।

Manual4 Ad Code

প্রয়োজনে যোগাযোগ করা যাবে সংগঠনের সভাপতি শংকর পাল (ফোন: +8801724617339) এবং সাধারণ সম্পাদক রাজেশ দাশ (ফোন: +8801703966519)–এর সঙ্গে।

এছাড়া নবীগঞ্জ জে.কে. হাইস্কুল রোডে লক্ষ্মী-নারায়ণ ক্লথ স্টোর এবং থানা রোডের সাধনা ফার্মেসী–তেও যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংকলনে ব্যক্তিগত শুভেচ্ছা–বার্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও প্রকাশ করা হবে (চার্জ প্রযোজ্য)।

Manual6 Ad Code

কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে “সুস্থ সাহিত্য, সংস্কৃতি ও মুক্ত চিন্তার ধারক” স্লোগানকে ধারণ করে নবীগঞ্জে সাহিত্য–সংস্কৃতির চর্চা চালিয়ে আসছে। এবারের শারদ সংকলন সেই ধারাবাহিক প্রয়াসের আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ