রচনা প্রতিযোগিতা ২০২৫: “পরিবেশ বাঁচলে বাংলাদেশ বাঁচবে”

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

রচনা প্রতিযোগিতা ২০২৫: “পরিবেশ বাঁচলে বাংলাদেশ বাঁচবে”

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ : বাংলাদেশের তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’ আয়োজন করেছে রচনা প্রতিযোগিতা ২০২৫। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য— “পরিবেশ বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নতুন প্রজন্মের ভাবনা”।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ১৫ থেকে ২৫ বছর বয়সী যেকোনো তরুণ বা তরুণী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।

প্রতিযোগিতার নিয়মাবলি:

অংশগ্রহণকারীদের রচনা বাংলা ভাষায় লিখতে হবে এবং সর্বাধিক ১০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। রচনাটি কম্পিউটার বা মোবাইল থেকে টাইপ করে PDF ফরম্যাটে জমা দিতে হবে।

রচনা জমা দিতে হবে ই-মেইলে: info.ektakaybrikkhoropon@gmail.com
ই-মেইলের Subject হিসেবে লিখতে হবে— “রচনা প্রতিযোগিতা ২০২৫”।

Manual1 Ad Code

রচনার শুরুতেই অংশগ্রহণকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। PDF ফাইলের নাম হবে: আপনারনাম_মোবাইলনম্বর.pdf (যেমন: RahimAhmed_017XXXXXXXX.pdf)।
রচনার সঙ্গে জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করা বাধ্যতামূলক।
⚠️
নিষেধাজ্ঞা ও শর্তাবলি:

Manual6 Ad Code

রচনায় কোনো ধরনের কপি-পেস্ট বা প্ল্যাজিয়ারিজম থাকলে তা বাতিল বলে গণ্য হবে। এছাড়া AI টুল (যেমন ChatGPT, Gemini) ব্যবহার করে লেখা কোনো রচনা গ্রহণযোগ্য হবে না। ব্যবহৃত তথ্য বা পরিসংখ্যানের ক্ষেত্রে যথাযথ সূত্র বা রেফারেন্স উল্লেখ করতে হবে।

জমাদানের শেষ তারিখ:

Manual8 Ad Code

২০২৫ সালের ২ নভেম্বর পর্যন্ত রচনা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের পর প্রেরিত কোনো রচনা বিবেচনা করা হবে না।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনবোধে নিয়মাবলিতে পরিবর্তন আনা হতে পারে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হবে আয়োজক কমিটির।

উদ্দেশ্য:

Manual2 Ad Code

‘১ টাকায় বৃক্ষরোপণ’ সংগঠনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে প্রকৃতি রক্ষায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। এই প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা তাদের চিন্তা ও দায়িত্ববোধ তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজক: পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’
বিষয়: “পরিবেশ বাঁচলে বাংলাদেশ বাঁচবে: নতুন প্রজন্মের ভাবনা”
শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৫

এ সংক্রান্ত আরও সংবাদ