বইমেলার আগেই প্রথম বই প্রকাশের সুবর্ণ সুযোগ দিচ্ছে দাঁড়িকমা প্রকাশনী

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫

বইমেলার আগেই প্রথম বই প্রকাশের সুবর্ণ সুযোগ দিচ্ছে দাঁড়িকমা প্রকাশনী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ : আগামী বইমেলা ঘিরে নতুন লেখকদের জন্য আসছে আনন্দের খবর।

Manual6 Ad Code

দেশের অন্যতম উদীয়মান প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী তাদের জনপ্রিয় উদ্যোগ ‘লেখকের প্রথম বই (২য় সিজন)’ প্রকল্পের আওতায় বইমেলার আগেই নতুন লেখকদের প্রথম বই প্রকাশের আয়োজন করেছে।

Manual1 Ad Code

প্রকাশনী জানায়, ইতোমধ্যে অনেক নবীন লেখক এই প্রকল্পে যুক্ত হয়েছেন, এবং আরও কয়েকজন লেখকের যুক্ত হওয়ার সুযোগ রয়েছে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

দাঁড়িকমা প্রকাশনীর এই উদ্যোগের লক্ষ্য— লেখকের মনের চিন্তা থেকে বই প্রকাশ পর্যন্ত পুরো যাত্রাটিকে সহজ, আনন্দময় ও পেশাদারভাবে সম্পন্ন করা।

দাঁড়িকমা প্রকাশনী থেকে বইমেলার আগেই বই প্রকাশের ৫টি বিশেষ সুবিধা:

১. লেখক খুব অল্প সময়ের মধ্যে ঘরে বসেই নিজের বই হাতে পাওয়ার আনন্দ উপভোগ করতে পারেন।
২. প্রকাশের আগেই রকমারি.কম-এ প্রি-অর্ডার নেওয়া শুরু হয়, ফলে বই বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং লেখক আগেভাগেই নিজের পাঠক সম্পর্কে ধারণা পান।
৩. মেলার আগে পাঠক বইটি পড়ে মতামত জানাতে পারেন, ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বই নিয়ে আলোচনা তৈরি হয়, যা বইমেলায় বিক্রি বৃদ্ধিতে সহায়ক হয়।
৪. মেলার আগে পাঠক প্রতিক্রিয়া জেনে লেখক বই ঘিরে আরও কার্যকর প্রচারণার পরিকল্পনা করতে পারেন।
৫. বই আগেই প্রকাশিত থাকায় মেলার প্রথম দিন থেকেই প্রকাশনীর স্টলে বই পাওয়া যায়— কোনো পাঠককে ফিরে যেতে হয় না।

প্রকাশনী সূত্রে জানা গেছে, প্রকল্পে যুক্ত লেখকদের বইয়ের প্রচ্ছদ তৈরি সম্পন্ন হয়েছে এবং রকমারি.কমে প্রি-অর্ডার ইতোমধ্যে চলছে। বইগুলো বর্তমানে প্রুফরিডিং ও সম্পাদনার পর্যায়ে আছে এবং আগামী মাস থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পেতে শুরু করবে।

দাঁড়িকমা প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, “নতুন লেখকদের প্রথম বই প্রকাশের এই উদ্যোগ শুধু প্রকাশ নয়, বরং তাদের সাহিত্যজীবনের প্রথম পদক্ষেপটিকে স্মরণীয় করে তুলতেই আমাদের এই প্রচেষ্টা।”

বই প্রকাশে আগ্রহী লেখকরা প্রকাশনীর বিস্তারিত নীতিমালা জানতে দাঁড়িকমা প্রকাশনীর অফিসিয়াল পেজে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ